শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেঞ্চুরির অপেক্ষায় ‘হাঁড়ি ফাটিবে’

সেঞ্চুরির অপেক্ষায় ‘হাঁড়ি ফাটিবে’

সেঞ্চুরির অপেক্ষায় ‘হাঁড়ি ফাটিবে’

দীর্ঘ ১৬ বছরের নাট্যযাত্রার এক গৌরবময় মাইলফলকে পৌঁছেছে এথিক নাট্যদল। উৎপল দত্তের কালজয়ী নাটক ‘হাঁড়ি ফাটিবে’-এর শততম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আগামী ২২ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।

‘হাঁড়ি ফাটিবে শতক সন্ধ্যা’ শীর্ষক এই বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও আবুল হায়াত। অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এথিক নাট্যদলের সভাপতি রেজানুর রহমান।

২০১০ সালে অপু শহীদের নির্দেশনায় ‘হাঁড়ি ফাটিবে’ মঞ্চে আনে এথিক নাট্যদল। এরপর ২০২৪ সালে নাটকটি নতুন আঙ্গিকে পুনর্নির্মাণ করা হয়, যার নির্দেশনা দেন মিন্টু সরদার। নতুন প্রযোজনার শততম প্রদর্শনীতে অভিনয় করবেন হাসান রিজভী, ভাবনা হাসান, সুকর্ন হাসান, তারেক চৌধুরী রিমন, মনি কানচন, আফনান অপ্সরা, আজিম উদ্দিন, প্রদীপ কুমার, আবীর বাবু, নাহিদ মুন্না, রুবেল খান এবং মিন্টু সরদার।

শততম মঞ্চায়ন উপলক্ষে নাটকটির সঙ্গে বিভিন্ন সময়ে যুক্ত থাকা মঞ্চ ও নেপথ্যের ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। এছাড়া এ পর্যন্ত নাটকটির বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদেরও সম্মানিত করা হবে। দর্শকদের জন্যও থাকছে বিশেষ সম্মাননার আয়োজন।

নাটকটির বর্তমান নির্দেশক মিন্টু সরদার বলেন, ‘উৎপল দত্তের অনবদ্য সৃষ্টি ‘হাঁড়ি ফাটিবে’ সমাজের চিরকালীন দর্পণ। সময় বদলেছে, কিন্তু নাটকটির প্রাসঙ্গিকতা এতটুকুও কমেনি। সমাজের বিভিন্ন স্তরে যে নৈতিক অবক্ষয় আজও বিদ্যমান, নাটকটি তারই প্রতিচ্ছবি তুলে ধরে।’

তিনি আরও বলেন, ‘২০১০ সালে নাটকটির যাত্রা শুরু হয়েছিল। পরে দলীয় প্রয়োজনে নতুন আঙ্গিকে এটি নির্দেশনার দায়িত্ব আমার ওপর আসে। গল্পই এই নাটকের সবচেয়ে বড় শক্তি। ১৬ বছর ধরে একটি নাটককে দর্শকদের ভালোবাসায় বাঁচিয়ে রাখা আমাদের জন্য গর্বের বিষয়। শততম মঞ্চায়ন সেই দীর্ঘ পথচলার এক আনন্দঘন অর্জন।’