শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে বাংলা নববর্ষ বরণে প্রস্তুত উদীচী; সংবাদ সম্মেলন

যশোরে বাংলা নববর্ষ বরণে প্রস্তুত উদীচী; সংবাদ সম্মেলন

যশোরে বাংলা নববর্ষ বরণে প্রস্তুত উদীচী; সংবাদ সম্মেলন

কল্যান রায় জয়ন্ত :

বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে সমুন্নত রাখতে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী, যশোর শাখা।

রবিবার দুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সকল কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয়; এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং সামাজিক অবক্ষয় ও অশুভ শক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতেই উদীচী প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজন হাতে নিয়েছে।

বর্ষবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে থাকবে ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্যানুষ্ঠান, কবিতা আবৃত্তি, নাটক, মঙ্গল শোভাযাত্রা এবং দেশের খ্যাতনামা শিল্পী ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনা।

নেতৃবৃন্দ আরও বলেন, “আমরা এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখি, যেখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সাংস্কৃতিক কর্মকাণ্ডই পারে মানুষকে সুস্থ ও মানবিক চিন্তায় উদ্বুদ্ধ করতে।”

সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিশেষে, যশোরের সর্বস্তরের মানুষকে এই আনন্দ আয়োজন সফল করতে ও অংশগ্রহণের জন্য উদীচীর পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়