শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় মোবাইল ফোন না পাওয়াকে কেন্দ্র করে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রোববার (১২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আজিজুল ইসলাম (১২)। তিনি উপজেলার ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র এবং স্থানীয় বাসিন্দা আজহার (পেবা)-এর একমাত্র সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে খাবার খাওয়ার পর তার মা কর্মস্থলে যান। যাওয়ার সময় শিশু আজিজুল মায়ের কাছে মোবাইল ফোন চান, তবে তিনি ফোন না দিয়ে সঙ্গে নিয়ে যান। এরপর পরিবারের ভাষ্য অনুযায়ী, অভিমান থেকে শিশুটি নিজ ঘরে চলে যায় এবং পরে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে নেওয়ার চেষ্টা করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় পরিবার ও এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। প্রতিবেশীরা জানান, আজিজুল শান্ত স্বভাবের ছিল এবং পরিবারের একমাত্র সন্তান হওয়ায় সবাই তাকে অত্যন্ত স্নেহ করতেন। বিশেষ করে তার বাবার নিঃশব্দ কান্না উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
স্থানীয়দের মতে, শিশুদের মধ্যে মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত নির্ভরতা ও মানসিক সংবেদনশীলতা এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তারা অভিভাবকদের সন্তানদের প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত না হলে শিশু-কিশোরদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে