বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় ৩ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় ৩ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় ৩ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃ শাহ আলমগীর হোসাইন 

গতকাল ১২/০৪/২০২৬ খ্রি. তারিখ শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার স্যারের প্রত্যক্ষ তত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাসরিন কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন জগৎ বাজারে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ এবং অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

‎মোবাইল কোর্ট পরিচালনাকালীন ভোজ্য তেল বিক্রয়কারী দোকানের যথাযথ লাইসেন্স না থাকা,  লাইসেন্সের মেয়াদ না থাকা, ভোজ্য তেল ক্রয়-বিক্রয়ের দৈনন্দিন রেজিস্টার না মেনে ক্রয়-বিক্রয় করায়, মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় ০৩ জন দোকানদারকে  ৭০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং দ্রুত লাইসেন্স নবায়ন করার জন্য এবং ক্রয়-বিক্রয়ের রেজিস্টার বজায় রেখে ক্রয়-বিক্রয় করার জন্য বলা হয়।

‎মোবাইল কোর্ট পরিচালনা কালে র‍্যাব ও সেনাবাহিনীর দুইটি টীম সহযোগিতা প্রদান করেন। 

‎জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে