রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের

লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের

লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের

মাঠপ্রশাসনের বদলি পরিকল্পিত এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি জানিয়েছেন।বুধবার (১৯ নভেম্বর) ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে কথা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এ সব কথা বলেন তিনি।এ সংলাপে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, নির্বাচন কমিশন আচরণবিধি প্রতিপালনে সিদ্ধান্তহীনতায় ভুগছে।
 দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন,  ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচন সুষ্ঠু আয়োজনে ইসির মুখের কথার বাস্তবায়ন হলে, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে নাসির উদ্দিন কমিশনের নাম।
 
স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব বলেও জানান তিনি।