সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী দিনগুলো বাংলাদেশের মানুষের জন্য স্বস্তির হবে :

আগামী দিনগুলো বাংলাদেশের মানুষের জন্য স্বস্তির হবে :

আগামী দিনগুলো বাংলাদেশের মানুষের জন্য স্বস্তির হবে :

আগামী দিনগুলো বাংলাদেশের মানুষের জন্য স্বস্তির হবে : প্রতিমন্ত্রী নুরুল হক
গলাচিপা প্রতিনিধি

আগামী দিনগুলো বাংলাদেশের মানুষের জন্য স্বস্তির হবে : প্রতিমন্ত্রী নুরুল হক

প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন,  বাংলাদেশের বর্তমান সরকার যেভাবে অল্প সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে জনগণের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছে, আমরা যদি সকলে সহযোগিতা করি, আশা করি আমাদের আগামী দিনগুলো সকলের জন্য বাংলাশের মানুষের জন্য স্বস্তির হবে।

মঙ্গলবার পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের সামনে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন, পহেলা বৈশাখ থেকেই কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। আগামী দিনগুলো আনন্দের হোক, সুন্দর হোক।


বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশের মানুষের মধ্যে সহমর্মিতা বৃদ্ধি পাক। সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। 
এর আগে সকাল ৯টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল মাঠে এসে শেষ হয়।



এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নেতৃত্ব দেন। এ সময় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান, সহকারী পুলিশ সুপার মো. সৈয়দ উজ্জামান (গলাচিপা-দশমিনা সার্কেল) উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব সম্পাদক আালতাফ হোসেন, পটুয়াখালী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, গণ অধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি ও জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম প্রমুখ।

এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক সম্প্রসারিত উপজেলা পরিষদের নতুন ভবনের প্রধান ফটক, পৌরমঞ্চের আধুনিকায়নের কাজ ও উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত উপকূল পাঠাগার উদ্বোধন করেন।#