শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হয়েছে ৪ জাহাজ: রিপোর্ট

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হয়েছে ৪ জাহাজ: রিপোর্ট

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হয়েছে ৪ জাহাজ: রিপোর্ট

যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই চারটি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার খবর মিলেছে। জাহাজের ট্র্যাকিং তথ্য বিশ্লেষণ করেছে বিবিসি ভেরিফাই। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ওয়াশিংটনের নৌ অবরোধ শুরু হলেও চারটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। 

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, এই জাহাজগুলোর মধ্যে দুটি আগেই ইরানের বন্দরে গিয়েছিল। এদের মধ্যে ‘ক্রিস্টিয়ানা’ নামের একটি জাহাজ আগে ইরানে গিয়েছিল। 

অন্যদিকে, ‘রিচ স্টারি’ নামের আরেকটি জাহাজ আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত ছিল। এই জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পূর্ব দিকে যাত্রা করে রাতেই হরমুজ প্রণালী পাড়ি দেয়।

 

মার্কিন নিষেধাজ্ঞায় থাকা আরেকটি জাহাজ ‘মুরলিকিশান’। জাহাজটি চীনের লানসান থেকে রওনা হয়ে রাতের মধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ওই জাহাজের সবশেষ অবস্থান ছিল ইরানের কেশম দ্বীপের পূর্বদিকে। 

এছাড়াও এলপিস নামের আরেকটি ট্যাংকার ইরানের বুশেহর বন্দর থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) পূর্বদিক দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এটিও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

 

তবে এই জাহাজটির গন্তব্য কোথায় সেটি নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এই জাহাজগুলো তাদের অবস্থান গোপন করতে ‘কৌশলের আশ্রয়’ নিয়ে থাকতে পারে।

 

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, সোমবার (১৩ এপ্রিল) থেকে তারা ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়ার পথ অবরোধ করবে।