মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৫ মিনিটে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কালীবাড়ি ও আখড়াবাজার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ আসলাম মোল্লা, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন এবং জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৈশাখের ঐতিহ্যকে ধারণ করে শোভাযাত্রায় মৎস্যজীবী, কৃষিজীবী, দিনমজুরসহ নানা পেশার মানুষ লোকজ সাজসজ্জা ও উপকরণ নিয়ে অংশ নেন। এতে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
এর আগে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত লোকজ মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নববর্ষকে ঘিরে এ আয়োজন কিশোরগঞ্জ শহরে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি করে।
মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি।