মাগুরা শালিখায় আনন্দঘন পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩৩। উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা নববর্ষের এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ সভা মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
এসময় শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পহেলা বৈশাখ উপলক্ষে আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জসীম উদ্দীন : শালিখা (মাগুরা) প্রতিনিধি