শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় নিজেকে আইনজীবী পরিচয় দেওয়ার অভিযোগে সতর্কতা জারি

মাগুরায় নিজেকে আইনজীবী পরিচয় দেওয়ার অভিযোগে সতর্কতা জারি

মাগুরায় নিজেকে আইনজীবী পরিচয় দেওয়ার অভিযোগে সতর্কতা জারি

মাগুরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পশু হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা মোঃ মিনহাজুর রহমান (ডালটন) নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বিভিন্ন সময় নিজেকে মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্য, আবার কখনো ঢাকা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। সম্প্রতি তিনি ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে গিয়ে এক কর্মকর্তার নিকট নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে মাগুরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে, যাচাই-বাছাই করে দেখা গেছে সংশ্লিষ্ট ব্যক্তি সমিতির কোনো তালিকাভুক্ত আইনজীবী নন। সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহেদ হাসান টগর বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা যায়। এছাড়া একটি প্রত্যয়নপত্রে সিনিয়র আইনজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বাক্ষর করেছেন বলেও উল্লেখ করা হয়েছে।
এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট মহল থেকে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে আইনগত সহায়তা নেওয়ার ক্ষেত্রে যথাযথ যাচাই করে নিবন্ধিত আইনজীবীর শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে অভিযুক্ত ব্যক্তির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। 

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি