বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুজানগর কৃষি প্রণোদনা উদ্বোধন, কৃষকদের মাঝে বীজ-সার ও এয়ারফ্লো মেশিন বিতরণ।

সুজানগর কৃষি প্রণোদনা উদ্বোধন, কৃষকদের মাঝে বীজ-সার ও এয়ারফ্লো মেশিন বিতরণ।

সুজানগর কৃষি প্রণোদনা উদ্বোধন, কৃষকদের মাঝে বীজ-সার ও এয়ারফ্লো মেশিন বিতরণ।

২০২৫–২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমকে সামনে রেখে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সুজানগরে পেঁয়াজ সংরক্ষণের এয়ারফ্লো মেশিন বিতরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তিল, মুগ ও আউশ ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানটি পাবনার সুজানগর উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব। এ সময় তিনি কৃষি খাতে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং তাদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উন্নত বীজ সরবরাহের মাধ্যমে কৃষিকে আরও টেকসই ও লাভজনক করা হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচির আওতায় উপজেলার অসংখ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার প্রদান করা হচ্ছে, যা তাদের উৎপাদন খরচ কমাতে সহায়ক হবে এবং ফলন বৃদ্ধি করবে।

পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণের বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করছে বলে জানান সংশ্লিষ্টরা। এর মাধ্যমে কৃষকরা দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন, ফলে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং কৃষকরা ন্যায্যমূল্য পেতে সক্ষম হবেন।

প্রধান অতিথি আরও বলেন, কৃষকই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই কৃষকদের পাশে থেকে সরকার ভবিষ্যতেও এ ধরনের প্রণোদনা কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বীজ, সার এবং এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়। এতে কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।

এস এন জামান হাশেমী
উপজেলা প্রতিনিধি, সুজানগর