সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​পিরোজপুরে হাইওয়ে মাস্টার প্ল্যান (HMP)-২০৪০ বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত

​পিরোজপুরে হাইওয়ে মাস্টার প্ল্যান (HMP)-২০৪০ বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত

​পিরোজপুরে হাইওয়ে মাস্টার প্ল্যান (HMP)-২০৪০ বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত

​পিরোজপুর জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে 'Highway Master Plan (HMP)-2040'-এর আওতায় বাস্তবায়নযোগ্য বিভিন্ন প্রকল্পসমূহের ওপর এক গুরুত্বপূর্ণ অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এই সভাটি আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর(এমপি)। এসময় তিনি তার বক্তব্যে বলেন, "সরকারের দীর্ঘমেয়াদী এই মাস্টার প্ল্যান পিরোজপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে উন্নত মহাসড়ক নেটওয়ার্কের কোনো বিকল্প নেই।"
​আগামী ৫ বছরে আমাদের কোনটা প্রায়োরিটি, সেটাকে অবশ্যই আমরা গুরুত্ব দেব। যা করলে জনদুর্ভোগ কমবে, সেভাবে আমরা কাজ করলে ধাপে ধাপে পিরোজপুরকে এগিয়ে নিয়ে যেতে পারব। বিগত ২০ বছরে সড়ক ও জনপথ, এলজিইডি বা অন্যান্য সংস্থা কাজ না করায় অনেক টাকা অপচয় হয়েছে, যার ফলে আমাদের এখন বেগ পেতে হচ্ছে।
 

তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, "দেখো, যে কাজগুলো হয়নি সব তো একবারে করা সম্ভব না, তুমিও বোঝো। তবে তোমার এলাকার জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জনদুর্ভোগ কমানোর জন্য যে রাস্তাগুলো না করলেই নয়, সেগুলো চিহ্নিত করো।" আমি বলেছি যে, আমাদের কিছু রাস্তার কাজ ইতোমধ্যে ৬০-৭০ শতাংশ হয়ে আছে, আর কিছু ব্রিজের কাজ বাকি। আমরা সেগুলো সম্পন্ন করার চেষ্টা করব।

​মাননীয় প্রতিমন্ত্রী তার বক্তব্যে পিরোজপুর জেলার পরিকল্পিত উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।

​পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,
পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন,সওজ বরিশাল জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ রেজাউল করিম,বরিশাল সওজ,সড়ক সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাসুদ খান,অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা)এবং উপপরিচালক, স্থানীয় সরকার, পিরোজপুর (অতিরিক্ত দায়িত্ব)মাহমুদুর রহমান মামুন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)মোঃ জিয়াউর রহমান,জেলা বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম খান,সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত,সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশগ্রহণ করেন।

সভায় পিরোজপুর জেলার আওতাধীন মহাসড়কগুলোর উন্নয়ন, সম্প্রসারণ এবং ২০৪০ সাল নাগাদ টেকসই সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।

​বক্তারা জানান, এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে পিরোজপুরের সাথে অন্যান্য জেলার সংযোগ আরও সহজতর হবে, যা স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,সওজ পিরোজপুর এর উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম. রাজিমুল আলীম রাজু।

পিরোজপুর প্রতিনিধি: