শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীতে ১২শ লিটার পেট্রোলসহ আটক ৩

নোয়াখালীতে ১২শ লিটার পেট্রোলসহ আটক ৩

নোয়াখালীতে ১২শ লিটার পেট্রোলসহ আটক ৩

‎নোয়াখালীতে অভিযান পরিচালনা করে অবৈধ উপায়ে মজুদ রাখা ১২শ লিটার পেট্রোল উদ্ধার ও একটি নীল রংয়ের পিকআপ গাড়ি সহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

‎বুধবার  (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৬ টায় সুধারাম থানাধীন লক্ষীনারায়ন পুর গ্রামের হাজি আসমত উল্যার বাড়ির আবুল খায়েরের বসত ঘর থেকে এ তেল উদ্ধার করা হয়। 

‎গ্রেফতার কৃত ব্যক্তিরা হলেন,লক্ষ্মীনারায়নপুর চাপরাশি বাড়ির মোঃ শাহ জাহানের পুত্র মোঃ মুসফিকুর রহমান মাহি(১৯), লক্ষ্মীনারায়নপুর(মানিক হুজুরের বাড়ির জালাল উদ্দিনের পুত্র মাহমুদুল হাসান(২৬),মধুসুদুনপুর পন্ডিত বাড়ির -মৃত ফজলুল হকের পুত্র মোঃ মঞ্জুর আলম(৫৩)।

‎এসময় অবৈধ উপায়ে মজুদ রাখা ১২শ লিটার পেট্রোল উদ্ধার ও একটি নীল রংয়ের পিকআপ গাড়ি সহ এই ৩ জনকে গ্রেফতার করা হয়।

‎জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অফিসার ইনচার্জ, মোঃ মহি উদ্দিন জানান, বড় মসজিদের সামনে অবস্থানকালে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানিতে পারি যে, নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডস্থ লক্ষ্মীনারায়নপুর গ্রামের হাজী আসমত উল্যার বাড়ির ˆজৈনক আবুল খায়ের এর বসত বাড়ির ভিতরে ড্রামভর্তি পেট্রোল অবৈধ উপায়ে মজুদ করা হয়েছে। সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে মজুদ রাখা তেল উদ্ধার ও তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তিনি আরো জানান,আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন

‎পুলিশ সুপারের নেতৃত্বে কালোবাজারি মজুদদারসহ সকল অপকর্মের বিরুদ্ধে জেলা ডিবি ও জেলা পুলিশ জোরালো ভাবে কাজ করছে। অভিযান চলমান থাকবে। 

মোঃ আরিফ হোসেন। 
‎‎নোয়াখালী প্রতিনিধি।