রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানে ভাল্লুকের আক্রমণ ঠেকাতে ‘শিকারি ড্রোন’ মোতায়েন

জাপানে ভাল্লুকের আক্রমণ ঠেকাতে ‘শিকারি ড্রোন’ মোতায়েন

জাপানে ভাল্লুকের আক্রমণ ঠেকাতে ‘শিকারি ড্রোন’ মোতায়েন


জাপানের পার্বত্য শহর হিদায় ভাল্লুকের আক্রমণ ঠেকাতে এবার ব্যবহৃত হচ্ছে ‘শিকারি ড্রোন'। চোখের মতো দেখতে বাল্ব, বিশাল মেগাফোন আর ধোঁয়া ছোড়ার যন্ত্র নিয়ে তৈরি এই ড্রোনই এখন দেশটির পার্বত্য শহর ও গ্রামাঞ্চলে ভালুক তাড়ানোর নতুন অস্ত্র।

দেশজুড়ে ভাল্লুকের রেকর্ড সংখ্যক হামলার ঘটনার পর পর্যটন অঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি জারি করা হয়েছে ভ্রমণ সতর্কতাও। চলতি বছরের এপ্রিল থেকে জাপানে ভাল্লুকের আক্রমণে মৃত্যু হয়েছে ১৩ জনের। যা ২০০০ সালের পর থেকে এক বছরে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। আহত হয়েছেন অন্তত ২২০ জন।

 
ভাল্লুক সুপারমার্কেট, স্কুল এমনকি বাড়িঘরে ঢুকে পড়ছে এবং অনেক মানুষ তাদের দৈনন্দিন কাজের সময় হামলার শিকার হচ্ছেন। হামলার ঘটনা বেড়ে যাওয়ায় দেশজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় জাপানের গিফু প্রিফেকচারের পার্বত্য শহর হিদায় মোতায়েন করা হয়েছে ‘শিকারি ড্রোন’।
 
ড্রোনগুলোর শরীরে বড়সড় একটি মেগাফোন রয়েছে। যেখান থেকে প্রতিনিয়ত শোনা যাছে কুকুরের ঘেউ ঘেউ করার শব্দ। সঙ্গে যুক্ত করা হয়েছে ধোঁয়া ছোড়ার যন্ত্র। বনাঞ্চলে উড়ে বেড়াতে দেখা যাচ্ছে অদ্ভুতদর্শন এই ড্রোন। যার প্রাতিষ্ঠানিক নাম ‘শিকারী ড্রোন’।