শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে কিশোরের আত্মহত্যা, ফেসবুক স্ট্যাটাস ও রহস্যজনক ফোনকল

শ্রীপুরে কিশোরের আত্মহত্যা, ফেসবুক স্ট্যাটাস ও রহস্যজনক ফোনকল

শ্রীপুরে কিশোরের আত্মহত্যা, ফেসবুক স্ট্যাটাস ও রহস্যজনক ফোনকল

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা দক্ষিণপাড়া এলাকায় তামিম শেখ (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বাবার পরিচালিত অটোরিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত তামিম শেখ একই এলাকার রুকুন উদ্দিনের ছেলে। তিনি দুই বছর আগে হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন এবং বর্তমানে একটি ব্যাটারির দোকানে কাজ করতেন।
 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তামিম প্রায়ই বাবার গ্যারেজে রাত যাপন করে তাকে সহযোগিতা করতেন। ঘটনার দিন ভোরে ঘুম থেকে উঠে তিনি গ্যারেজ থেকে অটোরিকশা বের করেন এবং পাশের দোকানে গিয়ে চা-বিস্কুট খান। সকাল ৮টার দিকে তার মোবাইল ফোনে একটি কল আসে। এরপরই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে। তবে ওই ফোনকলটি কার কাছ থেকে এসেছিল তা এখনো শনাক্ত করা যায়নি।
নিহতের ছোট ভাই শামীম জানান, তামিম একটি মেয়েকে পছন্দ করতেন এবং আসন্ন কোরবানির ঈদের পর তাদের বিয়ের কথাবার্তা চলছিল।
 

এদিকে, তামিমের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা আগে একটি স্ট্যাটাস দেখা যায়, যেখানে তিনি লেখেন— “পৃথিবীর প্রত্যেকটা মেয়ে বেইমান”।
পরিবার সূত্রে আরও জানা গেছে, প্রায় দুই মাস আগে একটি মামলায় জেলে যাওয়ার পর ঈদের আগে জামিনে মুক্ত হন তামিম। এরপর থেকে তিনি মানসিকভাবে কিছুটা চিন্তিত ছিলেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি