শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় সরাসরি কর্মী নিয়োগে নতুন উদ্যোগ, দালালমুক্ত এআই প্ল্যাটফর্মের পরিকল্পনা

মালয়েশিয়ায় সরাসরি কর্মী নিয়োগে নতুন উদ্যোগ, দালালমুক্ত এআই প্ল্যাটফর্মের পরিকল্পনা

মালয়েশিয়ায় সরাসরি কর্মী নিয়োগে নতুন উদ্যোগ, দালালমুক্ত এআই প্ল্যাটফর্মের পরিকল্পনা

মালয়েশিয়ার শ্রমবাজারে বিদেশি কর্মী নিয়োগ পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের পথে এগোচ্ছে সরকার। প্রস্তাবিত নতুন এআই-নির্ভর প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া থেকে মধ্যস্বত্বভোগীদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, ‘ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্সড প্ল্যাটফর্ম’ নামে একটি ডিজিটাল সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে নিয়োগকর্তারা সরাসরি বিদেশি কর্মী নির্বাচন করতে পারবেন। এতে দীর্ঘদিনের দালালনির্ভর নিয়োগ ব্যবস্থায় পরিবর্তন আসবে এবং খরচ কমবে বলে আশা করা হচ্ছে।

মানবসম্পদ মন্ত্রী আর রামানান জানিয়েছেন, সরকার এই প্রযুক্তি ব্যবহারের বিষয়ে ইতিবাচক। তবে প্রকল্পটি এখনো চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে রয়েছে।

এই প্ল্যাটফর্ম বাস্তবায়নে বেস্টিনেট এসডিএন বিএইচডি নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে। প্রস্তাব অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়ায় নির্দিষ্ট ফি নির্ধারণ করা হতে পারে, যা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান আমিনুল ইসলাম মনে করেন, সরাসরি নিয়োগ ব্যবস্থা চালু হলে এটি আন্তর্জাতিক শ্রমবাজারে একটি নতুন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

তবে সব মহল এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে না। সাবেক নীতিনির্ধারকসহ অনেকেই আশঙ্কা করছেন, এজেন্টদের সম্পূর্ণ বাদ দিলে বড় আকারের নিয়োগ কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়তে পারে। এতে বিকল্পভাবে অনিয়ম বা অবৈধ পদ্ধতির সুযোগ তৈরি হওয়ার ঝুঁকিও রয়েছে।

এদিকে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঘিরে কিছু আইনি বিষয়ও আলোচনায় এসেছে, যা নিয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ চলছে।

সরকারের উচ্চপর্যায়ের সূত্র বলছে, প্রকল্পটি অনুমোদন পেলে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু হওয়ার সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে ভবিষ্যতে নিয়োগ ব্যয়ের দায়িত্ব কর্মীদের পরিবর্তে নিয়োগকর্তাদের ওপর পড়তে পারে। 

এমডি রফিকুল মালেশিয়া