শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেল রপ্তানি বন্ধ থাকলে কতদিন টিকতে পারবে ইরান?

তেল রপ্তানি বন্ধ থাকলে কতদিন টিকতে পারবে ইরান?

তেল রপ্তানি বন্ধ থাকলে কতদিন টিকতে পারবে ইরান?

যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক তেলের বাজার। ফলে বিভিন্ন দেশে জ্বালানি তেলের দামও বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে, রপ্তানি বাধাগ্রস্ত হলে ইরান উৎপাদন কমাতে বাধ্য হতে পারে। 

তবে বিশ্লেষকদের মতে, তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ হলেও ইরান আপাতত স্বাভাবিকভাবে প্রায় দুই মাস পরিস্থিতি সামাল দিতে পারবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইরান বর্তমানে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রধানত চীনে রপ্তানি করে। কিন্তু যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে এই সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে।

এতে ইরানের উৎপাদন বন্ধ হলে বৈশ্বিক বাজার প্রতিদিন ১ কোটি ২০ লাখ ব্যারেলের বেশি তেল সরবরাহ হারাবে, যা বাজারে বড় ধরনের সংকট তৈরি করতে পারে এবং দাম আরও বাড়তে পারে।

তেল রপ্তানি বন্ধ হলে উৎপাদিত অপরিশোধিত তেল ইরানকে সংরক্ষণাগারে রাখতে হবে। কিন্তু এই স্টোরেজ পূর্ণ হয়ে গেলে উৎপাদন কমাতে বাধ্য হবে দেশটি।

আন্তর্জাতিক জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি অ্যাসপেক্ট–এর তথ্য অনুযায়ী, ইরানের স্থলভিত্তিক সংরক্ষণাগারে প্রায় ৩ কোটি ব্যারেল তেল সংরক্ষণের ক্ষমতা রয়েছে। এই হিসাব অনুযায়ী, বর্তমান রপ্তানি হার বজায় থাকলে ইরান প্রায় ১৬ দিন উৎপাদন ধরে রাখতে পারবে।