বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেল বিতরণে অনিয়মের ভিডিও ধারণে সাংবাদিককে মারধরের অভিযোগ, কনস্টেবল ক্লোজড

তেল বিতরণে অনিয়মের ভিডিও ধারণে সাংবাদিককে মারধরের অভিযোগ, কনস্টেবল ক্লোজড

তেল বিতরণে অনিয়মের ভিডিও ধারণে সাংবাদিককে মারধরের অভিযোগ, কনস্টেবল ক্লোজড

মাগুরার শ্রীপুরে একটি ফিলিং স্টেশনে তেল বিতরণে অনিয়মের ভিডিও ধারণ করতে গিয়ে পুলিশের এক কনস্টেবলের হাতে মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে শ্রীপুর উপজেলার মেসার্স মাজেদা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুর রশিদ মোল্লা দৈনিক আলোকিত সকাল পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি।
 

জানা যায়, ওই সাংবাদিক সরেজমিনে তেল বিতরণ কার্যক্রমের সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে বিভিন্ন অনিয়ম চোখে পড়ে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল চালকদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছিল এবং ড্রামে তেল বিক্রি করা হচ্ছিল। এসব অনিয়মের ভিডিও ধারণ করতে গেলে সেখানে দায়িত্বে থাকা শ্রীপুর থানা পুলিশের কনস্টেবল নাজমুল তার ওপর অতর্কিত হামলা চালান।
ভুক্তভোগীর অভিযোগ, প্রথমে তাকে মারধর করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পরে মোবাইল ফেরত চাইলে তাকে আবার মারধর করা হয়। একপর্যায়ে ওই কনস্টেবল পাম্পে থাকা কয়েকজনকে তার বিরুদ্ধে লেলিয়ে দেন।
 

আব্দুর রশিদ মোল্লা জানান, সকাল থেকে দীর্ঘ লাইনে অপেক্ষমাণ মোটরসাইকেল চালকদের তেল দেওয়ার সময় অনিয়ম হচ্ছিল। তিনি দাবি করেন, ৯০০ টাকার তেলের জন্য ১০০০ টাকা এবং ১১০০ টাকার তেলের জন্য ১২০০ টাকা নেওয়ার দৃশ্য তিনি ধারণ করছিলেন।
এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: মিরাজুল ইসলাম বলেন, “শ্রীপুর থানার এক কনস্টেবলের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ পাওয়া গেছে। তাকে ইতোমধ্যে মাগুরা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।”
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি