শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।

কসবায় ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।

কসবায় ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় ২২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. ছামিউল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার জনাব আয়শা আক্তার। 
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি জনাব মো. আশরাফ আলী, উপজেলা জামায়েতর আমীর শিবলী নোমানী ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ , কৃষি  সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে প্রতিজন প্রান্তিক কৃষককে এক বিঘা জমিতে আউশ আবাদের জন্য ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি (DAP) সার এবং ১০ কেজি এমওপি (MOP) সার বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকেরা আউশ আবাদে উৎসাহিত হবেন। এই সার ও বীজ ব্যবহারের ফলে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে চাষাবাদ নিশ্চিত হবে, যা স্থানীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তা করবে 
স্থানীয় প্রান্তিক কৃষকরা বিনামূল্যে সার ও বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং সঠিক সময়ে আউশ আবাদের প্রত্যয় ব্যক্ত করেছেন। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।