সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার গুঞ্জন!

গাইবান্ধায় কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার গুঞ্জন!

গাইবান্ধায় কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার গুঞ্জন!

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়িতে রিয়াদ (২৩) নামের কলেজ পড়ুয়া এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। অনেকে বলছেন, এটি পরিকল্পিত হত্যা!

বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া গ্রামে নিজ বাড়ির টয়লেটের মেঝেতে গলায় রশি বাঁধা অবস্থায় পড়ে থাকা রিয়াদের মরদেহ উদ্ধার করে ফুলছড়ি থানা পুলিশ।

নিহত রিয়াদ ওই গ্রামের রহমত আলীর ছেলে এবং স্থানীয় এক কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একই ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকার এক বালু ব্যবসায়ীর মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল রিয়াদের। গতরাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে স্থানীয় কিছু ব্যক্তি তাকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। সকালে স্থানীয়দের খবরে তার বাড়ির টয়লেট থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রিয়াদের বড় ভাই রিপন জানান, সকালে টয়লেটে গলায় রশি বাঁধা অবস্থায় রিয়াদকে দেখতে পান তিনি। পরে রশি কেটে নামানোর পরও তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার দাবি, ‘গতরাতে মার খেয়ে রাগ-ক্ষোভে অভিমানে সে আত্মহত্যা করে থাকতে পারে।’

এ বিষয়ে ফুলছড়ি থানার এসআই রুহুল আমিন বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি। তবে বিষয়টি তদন্ত করছি। এই মুহূর্তে আরও বিস্তারিত বলা সম্ভব নয়।’

সুদীপ্ত শামীম
গাইবান্ধা