সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় আইএলএসটি শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাংচুর

গাইবান্ধায় আইএলএসটি শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাংচুর

গাইবান্ধায় আইএলএসটি শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাংচুর

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) শিক্ষার্থীরা নিয়োগবিধি সংশোধন ও দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলন করেছে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানটির মূল ফটক বন্ধ করে বিক্ষোভ, ভাংচুরসহ অবস্থান কর্মসূচি পালন করে তারা।

সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান গেট তালাবদ্ধ করে অবস্থান নেন। ‘নিয়োগবিধি সংশোধন চাই’, ‘প্রতারণা আর নয়’ এসব শ্লোগানধ্বনিতে ঘিরে ওঠে পুরো ক্যাম্পাস এলাকা। পরে উত্তেজিত কিছু শিক্ষার্থী বিদ্যালয়ের জানালার গ্লাস ভাঙচুর করে এবং শ্রেণিকক্ষের চেয়ার-টেবিল ভেঙে অগ্নিসংযোগ করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বহুদিন ধরে তাদের ন্যায্য দাবির বিষয়ে বারবার আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং সাম্প্রতিক সময়ে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তাদের সঙ্গে সরাসরি প্রতারণা বলেও অভিযোগ করেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

সুদীপ্ত শামীম
গাইবান্ধা