রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে

২ ঘণ্টা পর গাজীপুরের রাজেন্দ্রপুরে ফিনিক্স কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।বুধবার (১৯ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট চেষ্টা চালিয়ে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।


এর আগে দুপুর ১টার দিকে নগরীর বাঘেরবাজার এলাকায় ওই কয়েল কারখানায় আগুন লাগে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ধোঁয়া দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

প্রথমে মাওনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে শুরু করে। ভয়াবহতা বাড়তে থাকায় একে একে আশপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় আরও সাতটি ইউনিট। এরপর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ৫৫ মিনিটে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।