সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমিনবাজারে ইটভাটা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আমিনবাজারে ইটভাটা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আমিনবাজারে ইটভাটা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় ইট উৎপাদন কার্যক্রম চালুর দাবিতে সাভারের বিভিন্ন ইটভাটা মালিক ও শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন।

সোমবার (১৯ নভেম্বর) সকালে শুরু হওয়া এ অবরোধ দুই ঘণ্টা স্থায়ী হয়। পরে প্রশাসনের আশ্বাসে মালিক ও শ্রমিকরা সড়ক থেকে সরে যান।

 অবরোধ শেষে প্রশাসন, ইটভাটা মালিক সমিতি এবং পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা ত্রি-পক্ষীয় বৈঠকে বসেন। তবে দুই ঘণ্টা আলোচনার পরও কোনো সমাধান আসেনি। পরিবেশ অধিদফতর অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেয়, আর ইটভাটা মালিক সমিতি ছয় মাস সময় চায়।
 
অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদফতরের চলমান অভিযানের প্রতিবাদে এবং ইটভাটা সচল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করে মালিক ও শ্রমিকরা।
 
চলতি বছরের ১৭ আগস্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঢাকার পুরো সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এরিয়া’ ঘোষণা করে সরকার। এরপর আশুলিয়া এলাকায় শতাধিক ইটভাটা বন্ধের ঘোষণা দেয় পরিবেশ অধিদফতর। অভিযানে বেশ কিছু ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয় এবং কয়েক লাখ টাকা জরিমানা করা হয়।
 
এ অবস্থায় ইটভাটা মালিক সমিতি পরিবেশ অধিদফতরের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট আবেদন করে। তাদের দাবি, আদালত সাময়িকভাবে ইটভাটা পরিচালনার অনুমতি দিয়েছে। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন নাহার জানান, মালিকেরা আদালতের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।