সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিবিপ্রবির প্রথম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ

পিবিপ্রবির প্রথম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ

পিবিপ্রবির প্রথম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) প্রথম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে মনোবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।বুধবার(১৯ নভেম্বর) সকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে গণিত বিভাগকে ৩৫ রানে হারায় মনোবিজ্ঞান বিভাগ। 

ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শেখ ফরিদ একইসাথে ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ম্যাচ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ও রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান।

অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, অত্যন্ত চমৎকার ও উত্তেজনাপূর্ণ পারফরম্যান্স আমরা উপভোগ করেছি। একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেওয়ার জন্য মাননীয় উপাচার্য উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে সকলের মধ্যে একটি সৌহার্দপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। এসময় তিনি উক্ত টুর্নামেন্টে অংশ নেওয়া সকল দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক ড. মো. মোশাররফ হোসেনের পরিচালনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের চারটি দলের অংশগ্রহণে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয়। সেখান থেকে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে মনোবিজ্ঞান ও গণিত বিভাগ ফাইনালে জায়গা করে নেয়।

মোঃশাহিন ফকির
পিরোজপুর