শনিবার, আগস্ট ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন।

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন।

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন।

‎ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনস্ মাঠে "সেবার ব্রতে চাকরি" এই স্লোগানকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে দ্বিতীয় দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয় আজ শুক্রবার (১৭ এপ্রিল-২০২৬ ইং)। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাছাইকৃত প্রার্থীদের Physical Endurance Test (PET)-এর ৩য় দিনের ইভেন্ট ‘‘১৬০০/১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং”সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া’র সার্বিক তত্বাবধায়নে নিয়োগ বোর্ড স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তৃতীয় দিনের কার্যক্রম পরিচালিত হয়। 
 

‎তৃতীয় দিনের ইভেন্ট শেষে পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া যোগ্য প্রার্থীদের কোনরকম দালালচক্রের সাথে আর্থিক লেনদেন না করার নির্দেশনা প্রদানসহ উত্তীর্ণ প্রার্থীদেরকে সাধুবাদ জানান। আগামী ২৭ এপ্রিল বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা হবে।" তিনি সবাইকে বেশি করে লেখাপড়া করে প্রস্তুতি নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে বলেন। আর যারা অনুত্তীর্ণ হয়েছে তাদেরকে পূনরায় পরবর্তী নিয়োগে চেষ্টা করার জন্য আহবান করেন। এসময় জনাব মোঃ আরিফুল ইসলাম, এআইজি (কমিউনিটি অ্যান্ড বিট পুলিশিং), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়সহ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। 

‎স্টাফ রিপোর্টারঃ শাহ আলমগীর হোসাইন