শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

মোরশেদ আলম,
চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীর ঘেঁষা প্রায় ৫ শতক জমিতে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। 
স্থানীয় সূত্রে জানা যায়, জমিটি ইউনিয়ন পরিষদের খতিয়ানভুক্ত সরকারি সম্পত্তি।
সম্প্রতি একটি পক্ষ সেখানে দ্রুতগতিতে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

তারা মনে করেন, সরকারি জমি দখলের এ প্রচেষ্টা বন্ধ না হলে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ সম্পত্তি স্থায়ীভাবে হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদুল মোস্তফা বলেন,
সরকারি জমি দখলের এই অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

বিষয়টি  ইউনিয়ন পরিষদের প্রশাসক চকরিয়া উপজেলা ভূমি কর্মকর্তা  রুপায়ন দেবকে গত ৬ (নভেম্বর) লিখিতভাবে জানানো হয়েছে। এরপর তিনি পরিষদের দায়িত্বরত সচিব হুমায়ুন কবিরকে নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। 
এদিকে দুসপ্তাহ পেরেলো ও কোন অশুভ শক্তিদ্বারা নির্মান কাজ চলমান। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে যেন একজন সার্ভেয়ার এর মাধ্যমে জায়গার পরিমাণ নির্ণয় করা হয়।  
ততদিন পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখা হয়।

এদিকে ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবিরকে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নই বলে জানান।