শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে পেট্রোল মজুদের অভিযোগে দপ্তরি কাম নৈশপ্রহরী গ্রেফতার

সুন্দরগঞ্জে পেট্রোল মজুদের অভিযোগে দপ্তরি কাম নৈশপ্রহরী গ্রেফতার

সুন্দরগঞ্জে পেট্রোল মজুদের অভিযোগে দপ্তরি কাম নৈশপ্রহরী গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পেট্রোল মজুদের অভিযোগে সুমন সরদার (৩৭) নামের এক দপ্তরি কাম নৈশপ্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় পৌরশহরের মেসার্স সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুমন সরদার পৌরসভার থানাপাড়া এলাকার মৃত কামাল হোসেন সরদারের ছেলে। তিনি সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন সরদার দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহ করে তা মজুদ রাখতেন এবং পরে বেশি দামে বিক্রি করতেন। শুক্রবার সকাল থেকেই তিনি সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন থেকে একাধিকবার পেট্রোল সংগ্রহ করেন।

সন্ধ্যায় আবারও পেট্রোল নিতে গিয়ে তিনি ফিলিং স্টেশনে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ফিলিং স্টেশনে প্রভাব বিস্তার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারে বিক্রির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

গাইবান্ধা প্রতিনিধি