শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মো. রাসেল হোসেন রানা (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে রংপুর–ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী এনআর ট্রাভেলসের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাসের লকারে থাকা একটি কালো ব্যাগ থেকে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রাসেল হোসেন রানা বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, তিনি কুড়িগ্রাম থেকে মাদক সংগ্রহ করে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। 

গাইবান্ধা প্রতিনিধি