সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্ট্রেলিয়ার সঙ্গে সমঝোতা, কপ ৩১ শীর্ষ সম্মেলন হবে তুরস্কে

অস্ট্রেলিয়ার সঙ্গে সমঝোতা, কপ ৩১ শীর্ষ সম্মেলন হবে তুরস্কে

অস্ট্রেলিয়ার সঙ্গে সমঝোতা, কপ ৩১ শীর্ষ সম্মেলন হবে তুরস্কে

সমঝোতা চুক্তির আওতায় জাতিসংঘের জলবায়ুবিষয়ক বৈশ্বিক সম্মেলন কনফারেন্স অব পার্টিজ বা কপ ৩১ সম্মেলন আগামী বছর তুরস্কে অনুষ্ঠিত হবে। আর সম্মেলনের প্রস্তুতি নিতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া।

ব্রাজিলে চলমান কপ ৩০ সম্মেলনে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়েছে বলে বৃহস্পতিবার (২০ নভেম্বর) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন।

 
বার্ষিক কপ সম্মেলন হলো বিশ্বজুড়ে জলবায়ু কর্মপরিকল্পনা শীর্ষ প্ল্যাটফর্ম। ২০২২ সালে তুরস্ক ও অস্ট্রেলিয়া উভয় দেশই কপ ৩১ আয়োজনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দেয়। এর আগে কোনো দেশই সম্মেলনের আয়োজক হওয়া থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
 
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সমঝোতার ভিত্তিতে আগামী বছর সম্মেলনের সভাপতি তুরস্ক কপ ৩১ আয়োজন করবে। এর আগে একটি প্রাক-সম্মেলন অনুষ্ঠিত হবে আর এই সম্মেলনের সভাপতিত্ব অস্ট্রেলিয়ার হাতে থাকবে।