রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র

৬টি প্রেক্ষাগৃহে চলছে ‘লাল মোরগের ঝুঁটি’

৬টি প্রেক্ষাগৃহে চলছে ‘লাল মোরগের ঝুঁটি’

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গত ১০ ডিসেম্বর মুক্তি পেয়েছে নূরুল আলম আতিকের সরকারী অনুদানের চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি। প্রথম সপ্তাহ পেরিয়ে দ্বিতীয় সপ্তাহেও ছবিটি থাকছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও মিরপুরের সনি শাখায়। অন্যদিকে দ্বিতীয় সপ্তাহ থেকে ছবিটি চট্টগ্রামবাসী দেখতে পাবেন সুগন্ধা সিনেমা হলে।

 

এ প্রসঙ্গে নূরুল আলম আতিক বলেন, ‘আমাদের অভিজ্ঞতায় মুক্তিযুদ্ধের সিনেমা মানেই কিছু গৎবাঁধা দৃশ্যের বিস্তার! প্রায় সব সিনেমার প্রোটাগনিস্ট-এন্টাগনিস্টদের চেহারা-সুরত, হাবভাব, আচার-আচরণ, লক্ষ্য-উদ্দেশ্য একই রকম। ‘লাল মোরগের ঝুঁটি’আমাদের মুক্তিযুদ্ধের সিনেমার প্রথাগত বয়ানের বাইরে যাবার চেষ্টা করেছে।’

 

তিনি আরও বলেন, ‘মোরগ লড়াইয়ের এক উত্তেজনাকর দৃশ্যে সিনেমার শুরু; বাঘা নামে এক লাল মোরগের গুরুত্বপূর্ণ চরিত্রে আবির্ভাব ও বিকাশ; ক্লাইমেক্সে নতুন সূর্যের আগমনী হিসেবে তার ভূমিকা; আর তার অন্তিম ডাকে সিনেমার পরিণতি, যে-ডাক আমাদের সজাগ করে, সজাগ রাখে।’

 

পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত ‘লাল মোরগের ঝুঁটি’তে অভিনয় করেছেন- লায়লা হাসান, আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পি সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমনসহ টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।

 

সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য পরিচালকের নিজের। কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুরের বিভিন্ন জায়গায় এর শুটিং হয়েছে।