মোঃ জেনিদ, ভোলা জেলা প্রতিনিধি
বিস্তারিত:
ভোলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা-র পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ওই গ্রামের মৃত মোসলেমের ছেলে মো. আবদুল কাদের (৩৬) এবং মৃত আব্দুর রবের ছেলে মো. সবুজ (৩৬)।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ১২টার দিকে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে ১০টি ইয়াবা এবং মাদক বিক্রির ৪২০ টাকাসহ তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে তারা মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।