সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলায় কোস্ট গার্ডের অভিযান; ১৯,৪০০ শলাকা নকল সিগারেট জব্দ

ভোলায় কোস্ট গার্ডের অভিযান; ১৯,৪০০ শলাকা নকল সিগারেট জব্দ

ভোলায় কোস্ট গার্ডের অভিযান; ১৯,৪০০ শলাকা নকল সিগারেট জব্দ

ভোলায় শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ ১৯ এপ্রিল ২০২৬, রোববার সকালে ভোলা সদর উপজেলার চক বাজার এলাকায় কোস্ট গার্ড ও কাস্টমস বিভাগের একটি যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়।
 

অভিযানের বিবরণ থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা এবং কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সমন্বিতভাবে চক বাজার এলাকায় তল্লাশি চালায়। অভিযান চলাকালীন ওই এলাকার দুটি গোডাউন থেকে ১৯ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৩২ হাজার টাকা। শুল্ক ফাঁকি দিয়ে এসব সিগারেট বাজারে ছাড়ার উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম জানিয়েছেন, জব্দকৃত এসব নকল সিগারেটের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে কোস্ট গার্ডের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মোঃ আজাদ, ভোলা জেলা প্রতিনিধি