গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ এপ্রিল ২০২৬ তারিখ রবিবার বিকাল ৫টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন দক্ষিণ চরনোয়াবাদ আগারপোল বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৪৮ হাজার টাকা মূল্যের ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।
আসামির ঠিকানাঃ
১। মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ (২৬) পিতাঃ মোঃ শাহ আলম সরদার , মাতাঃ মোছাঃ শামছুন্নাহার (গ্রামঃ দক্ষিণ চরনোয়াবাদ, ৮নং ওয়ার্ড, থানা: ভোলা সদর।
জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মোঃ আজাদ, ভোলা জেলা প্রতিনিধি
