শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দর্শকদের দুয়ো পেয়ে হতাশ নেইমার

দর্শকদের দুয়ো পেয়ে হতাশ নেইমার

দর্শকদের দুয়ো পেয়ে হতাশ নেইমার

ব্রাজিলের সিরি আ লিগে সান্তোস ও ফ্লুমিনেন্সের ম্যাচে শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয়েছে সান্তোসের। অধিনায়ক নেইমার দলকে জেতাতে সর্বোচ্চ চেষ্টা করলেও সফল হতে পারেননি। টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত হার মেনে নিতে হয়েছে তাদের। 

ম্যাচের শুরুটা ছিল সান্তোসের নিয়ন্ত্রণে। নেইমারের নেতৃত্বে আক্রমণভাগে দাপট দেখিয়ে দলটি দু’বার এগিয়ে যায়। এই দুই গোলেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন গাব্রিয়েল বারবোসা—একটি গোলে অ্যাসিস্ট করেন এবং অন্যটি নিজেই করেন। 

তবে ফ্লুমিনেন্স দারুণভাবে ঘুরে দাঁড়ায়। দু’বার পিছিয়ে পড়েও সমতায় ফেরে তারা এবং ম্যাচের ৮৬তম মিনিটে জয়সূচক গোল করে জয় নিশ্চিত করে।

এই পরাজয়ের পর সান্তোস সমর্থকদের ক্ষোভ গিয়ে পড়ে নেইমারের ওপর। পুরো ম্যাচে গোল করতে না পারায় ম্যাচ শেষে গ্যালারি থেকে তাকে দুয়ো শোনাতে দেখা যায়।