রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলার আসামি ৫ দিনের রিমান্ডে

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলার আসামি ৫ দিনের রিমান্ডে

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলার আসামি ৫ দিনের রিমান্ডে

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার আসামি লিমন মিয়ার আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন-৫ আদালতের বিচারক আশিকুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম জানান, গত ১৫ নভেম্বর (শনিবার) প্রথম দফায় লিমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। আজ সেই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
তিনি বলেন, ‘শুনানিতে তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার প্রকৃত কারণ, উদ্দেশ্য এবং সম্পৃক্ততা উদঘাটনে লিমনকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’