শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবাদপত্র শিল্পকে আধুনিক ও ডিজিটালাইজ করতে সরকার বদ্ধপরিকর: ডিএফপি মহাপরিচালক

সংবাদপত্র শিল্পকে আধুনিক ও ডিজিটালাইজ করতে সরকার বদ্ধপরিকর: ডিএফপি মহাপরিচালক

সংবাদপত্র শিল্পকে আধুনিক ও ডিজিটালাইজ করতে সরকার বদ্ধপরিকর: ডিএফপি মহাপরিচালক

সংবাদপত্র শিল্পকে আধুনিক ও ডিজিটালাইজ করতে সরকার বদ্ধপরিকর: ডিএফপি মহাপরিচালক

কল্যান রায় জয়ন্ত :

সংবাদপত্র শিল্পকে সময়োপযোগী ও ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক খালেদা বেগম।

তিনি বলেন, বর্তমান সরকার সংবাদপত্র খাতকে আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে আরও গতিশীল করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

সোমবার সকালে ডিএফপির সভাকক্ষে আয়োজিত এক অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ‘ছাপাখানা ও প্রকাশনা আইন, ১৯৭৩’, সংবাদপত্র ও সাময়িকীর মিডিয়া তালিকাভুক্তি এবং নিরীক্ষা নীতিমালা-২০২২ প্রতিপালন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

খালেদা বেগম আরও জানান, আগামীতে একটি সুসংহত নীতিমালার মাধ্যমে সরকারি মিডিয়া তালিকাভুক্ত সংবাদপত্রগুলো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে। এতে সংবাদপত্র শিল্প আরও শক্তিশালী ও টেকসই হবে।

সভায় আরও বক্তব্য দেন ডিএফপির পরিচালক (প্রশাসন) শিপলু জামান, পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) সূফি আব্দুল্লাহিল মারূফ এবং উপ-পরিচালক মোহাম্মদ রাশেদুজ্জামান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আগত প্রায় শতাধিক সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক অংশগ্রহণ করেন।