ভোলার শিশুদের সংক্রামক ব্যাধি থেকে সুরক্ষা দিতে জেলাজুড়ে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ২ লাখ ৮৮ হাজার ৯২২ জন শিশুকে টিকা প্রদান করা হবে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে ভোলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক অবহিতকরণ সভায় এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ মনিরুল ইসলাম।
টিকাদানের লক্ষ্যমাত্রা ২,৮৮,৯২২ জন শিশু।
সময়সীমা ২০ এপ্রিল থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে আগামী ১০ মে পর্যন্ত।
বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মোট ৩,১৬৯টি কেন্দ্রে টিকা প্রদান করা হচ্ছে।
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
সিভিল সার্জন জানান, এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে ২৩৮ জন স্বাস্থ্য সহকারী ও টিকাদান কর্মী নিরলসভাবে কাজ করছেন। প্রতিটি কেন্দ্রে সহযোগিতার জন্য দুইজন করে স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। জেলায় টিকার কোনো ঘাটতি নেই বলেও তিনি আশ্বস্ত কর
সিভিল সার্জন ডা. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, "নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতেই এই উদ্যোগ। সচেতনতার সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে এই ক্যাম্পেইন শতভাগ সফল করার জন্য আমি সকল অভিভাবকের প্রতি আহ্বান জানাচ্ছি।"
অবহিতকরণ সভায় আরও উপস্থিত ছিলেন:
ডা. তৈয়বুর রহমান, তত্ত্বাবধায়ক, ভোলা সদর হাসপাতাল।
এডভোকেট নজরুল হক অনু, সভাপতি, ভোলা প্রেসক্লাব।
নাসির লিটন, সাধারণ সম্পাদক, ভোলা প্রেসক্লাব।
সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ভোলার প্রতিটি শিশুর সুরক্ষা নিশ্চিত করতে এই টিকাদান কর্মসূচির ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।
মোঃ আজাদ, ভোলা জেলা প্রতিনিধি
