রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হোন্ডা ফুটসাল লিগ উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া

হোন্ডা ফুটসাল লিগ উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া

হোন্ডা ফুটসাল লিগ উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) আয়োজিত হোন্ডা ফুটসাল লিগ (এইচএফএল) ২০২৫-এর পর্দা উঠেছে। বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারের (বিসিএফসিসি) কার্নিভাল হলে উদ্বোধন হয় এই টুর্নামেন্টের।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বিশেষ মুহূর্ত হিসেবে মোটো হোন্ডা দ্য অ্যামাজোনিয়া লিমিটেডের পক্ষ থেকে নেইমার জুনিয়রের স্বাক্ষর করা ব্রাজিলিয়ান জার্সিটি তুলে দেয়া হয় অধিনায়ক জামাল ভূঁইয়ার হাতে। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান এই স্মারকটি তার হাতে তুলে দেন।

 
এছাড়াও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৩২টি অংশগ্রহণকারী দলের লোগো উন্মোচন এবং টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা। খেলাধুলা, বিশেষ করে ফুটবলের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এবারের আয়োজনকে সাজানো হয় হোন্ডা স্পোর্টস চ্যালেঞ্জের তিন মূল বার্তা ‘জয়’ (এনজয়িং চ্যালেঞ্জেস), ‘গ্রোথ’ (গ্রোথিং চ্যালেঞ্জেস) এবং কানেক্টেডকে (কানেক্টিং চ্যালেঞ্জেস) কেন্দ্র করে। তরুণদের খেলাধুলায় যুক্ত করতে অনুষ্ঠানের পুরো পরিকল্পনাই সাজানো হয় এই চেতনার ভিত্তিতে।
 
দেশে ফুটবলের পুনর্জাগরণে অনুপ্রাণিত হয়ে আন্তর্জাতিক মানের ফুটবলে তরুণদের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হোন্ডা। আয়োজকদের প্রত্যাশা, নেইমার জুনিয়রের স্বাক্ষর করা জার্সি জাতীয় দলের অধিনায়ককে উপহার দেয়, বাংলাদেশের ফুটবলে নতুন মাত্রা যোগ করবে।