শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিয়াল মাদ্রিদে ফিরবেন মরিনিও?

রিয়াল মাদ্রিদে ফিরবেন মরিনিও?

রিয়াল মাদ্রিদে ফিরবেন মরিনিও?

২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জেতে ব্রাজিল। পঞ্চম শিরোপা জয়ের পর সাফল্যের ধারেকাছে যেতে পারেনি সেলেসাওরা। পাঁচবার ব্যর্থ হয়ে ‘হেক্সা মিশন’। ব্রাজিলের দুইবারের বিশ্বকাপ জয়ী কাফু মনে করেন, ২০২৬ সালের আসর তাদের শিরোপা পুনরুদ্ধারের উপযুক্ত সময়।২০০২ ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ জেতা ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন কাফু। পাসাদেনায় ১৯৯৪ সালে পেনাল্টিতে ইতালিকে হারানোর দলেও ছিলেন এই ডিফেন্ডার।সোমবার (২০ এপ্রিল) মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে কাফু বলেন, ‘শেষ ট্রফি জেতার ২৪ বছর পর, আমি মনে করি ব্রাজিলের জন্য এটা উপযুক্ত মুহূর্ত। আমরা কালো আনচেলত্তিকে এনেছি, যার ধারাবাহিক শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে। তিনি ব্রাজিলিয়ান জাতীয় দলে শ্রেষ্ঠত্ব যোগ করবেন।’ব্রাজিলকে রক্ষণে বেশি মনযোগ দিতে হবে বলে মনে করেন কাফু। তিনি বলেন, ‘যদি ব্রাজিল বিশ্বকাপে কোনো গোল না খায়, তাহলে নিশ্চিতভাবে প্রতি ম্যাচে তারা একটি করে গোল করবে।’ এছাড়া এবারের বিশ্বকাপে ভিনিসিয়ুস জুনিয়র দারুণ সময় কাটাবেন বলে বিশ্বাস কাফুর। তিনি বলেন, ‘যে কোনো ধরনের বিতর্ক কাটানোর সেরা উপায় হলো বিশ্বকাপ। ওই আট ম্যাচে (যদি ফাইনালে ওঠে) ভিনিসিয়ুস জুনিয়রের সুযোগ আছে পুরো বিশ্বকে তার যোগ্যতা দেখানোর এবং সে ফুটবলে কী করতে পারে, সেটা প্রমাণ করার।’