সাম্প্রতিককালে আর কোনো টেস্ট সিরিজের আগে হয়ত এতোটা ব্যাকফুটে ছিল না অস্ট্রেলিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে পার্থে অ্যাশেজের প্রথম টেস্টের আগে ইনজুরিতে বেহাল অস্ট্রেলিয়া। সিরিজ শুরুর আগে স্টুয়ার্ট ব্রড তো সোজাসুজি বলেই দিয়েছেন–গত ২০ বছরে এটাই অস্ট্রেলিয়ার সবচেয়ে দুর্বল অ্যাশেজ দল। তবে অধিকাংশেরই বিশ্বাস–ইংল্যান্ড যদি সিরিজে সুযোগ রাখতে চায়, তবে পার্থেই জিততে হবে। তবে অজিরা এই টেস্টকে 'বাঁচা–মরার লড়াই' হিসেবে বিবেচনা করছে না।
