যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ইরান থেকে তিনি ওই পোস্টে লিখেছেন, ‘অপারেশন মিডনাইট হ্যামার ছিল ইরানের নিউক্লিয়ার ডাস্ট স্থাপনাগুলোর ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক ধ্বংসযজ্ঞ। ফলে সেখান থেকে তা খনন করে বের করা হবে দীর্ঘ ও কঠিন একটি প্রক্রিয়া।’
তিনি আরো লেখেন, ‘ভুয়া সংবাদমাধ্যম সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া নেটওয়ার্ক ও প্ল্যাটফর্ম আমাদের মহান বিমানচালকদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে।
সব সময় খাটো করা ও তুচ্ছ করার চেষ্টা করছে—লুজারস!!!’
গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের চালানো একটি অভিযানের নাম ‘অপারেশন মিডনাইট হ্যামার’। এতে যুক্তরাষ্ট্রের ১২৫টি সামরিক বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে হামলা চালায়।
এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘোষিত একটি যুদ্ধবিরতির মেয়াদ শেষের দিকে যাচ্ছে। তবে এখনো নতুন করে শান্তি আলোচনার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর মধ্যেই ইরানের পার্লামেন্টের স্পিকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘গত দুই সপ্তাহ ধরে ইরান যুদ্ধক্ষেত্রে নতুন তাস দেখানোর প্রস্তুতি নিচ্ছে এবং হুমকির ছায়ায় কোনো আলোচনা মেনে নেবে না।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো চুক্তি করতে তিনি চাপের মুখে নেই। একই সঙ্গে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান সফর করবেন।
ট্রাম্প আরো বলেছেন, ‘বুধবার মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানো হবে এমন সম্ভাবনা খুবই কম।
উপসাগরীয় অঞ্চলে, রবিবার ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ জব্দ করার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত রেখেছে। এ ছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে একে অপরকে দোষারোপ করছে দুইপক্ষই। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাতে জানা গেছে, ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা।
