বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডোপিংয়ের ‘চরম ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরিতে ভারত

ডোপিংয়ের ‘চরম ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরিতে ভারত

ডোপিংয়ের ‘চরম ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরিতে ভারত

অ্যাথলেটিকসে খেলোয়াড়দের ডোপিং বা নিষিদ্ধ ড্রাগ গ্রহণে ‘চরম ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় জায়গা পেয়েছে ভারত। সোমবার (২০ এপ্রিল) অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিট (এআইইউ) জানিয়েছে, এ তালিকায় রাশিয়ার মতো দেশগুলোর পাশে এখন ভারতের নামও থাকবে।ভারতের অ্যাথলেটিকস ফেডারেশনকে (এএফআই) ক্যাটাগরি ‘বি’ থেকে ক্যাটাগরি ‘এ’-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্যাটাগরি ‘এ’-তে থাকার অর্থ হলো, ভারতীয় অ্যাথলেটদের এখন থেকে আরও কঠোর ডোপবিরোধী পরীক্ষা ও নিয়মকানুনের মধ্য দিয়ে যেতে হবে। এর ফলে রাশিয়া, বেলারুশ, ইথিওপিয়া, কেনিয়া, নাইজেরিয়া ও ইউক্রেনের মতো দেশগুলোর সঙ্গে একই সারিতে জায়গা হলো ভারতের।

 


এআইইউ জানিয়েছে, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে অ্যাথলেটিকসে ডোপিং আইন লঙ্ঘনের ঘটনায় ভারত শীর্ষ দুইয়ে ছিল। এআইইউ চেয়ারম্যান ডেভিড হাউম্যান বলেন, ‘ভারতে ডোপিং পরিস্থিতি দীর্ঘদিন ধরেই উচ্চ ঝুঁকিপূর্ণ। দুর্ভাগ্যবশত দেশটির অভ্যন্তরীণ ডোপবিরোধী কর্মসূচির মান এই ঝুঁকির তুলনায় মোটেও ভালো নয়। এএফআই ডোপবিরোধী সংস্কারের কথা বললেও বাস্তবে দৃশ্যমান পরিবর্তন খুব একটা হয়নি।’এআইইউ একটি স্বাধীন সংস্থা, যা অ্যাথলেটিকসে দুর্নীতি ও ডোপিংয়ের মতো অপরাধ দমনে বিশ্বজুড়ে কাজ করে। এখন থেকে ক্যাটাগরি ‘এ’–ভুক্ত অন্য সদস্যদেশগুলোর মতো ভারতের অ্যাথলেটিকসেও স্বচ্ছতা ফেরাতে এএফআইয়ের সঙ্গে এআইইইউ সরাসরি কাজ করবে। 

ভারতীয় অ্যাথলেটিকসে ডোপিংয়ের কালো ছায়া বেশ ঘনীভূত হয়েছে। এশিয়ান গেমসে সোনাজয়ী তিরন্দাজ প্রথমেশ জাওকারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। নিজের অবস্থানের তথ্য দিতে ব্যর্থ হওয়ায় তিনি এই শাস্তি মেনে নিয়েছেন। এর ফলে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে প্রথমেশ অংশ নিতে পারবেন না।