বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরান যুদ্ধের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে গ্রেফতার ৬০ সাবেক সেনা

ইরান যুদ্ধের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে গ্রেফতার ৬০ সাবেক সেনা

ইরান যুদ্ধের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে গ্রেফতার ৬০ সাবেক সেনা

যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে ইরান যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করায় কমপক্ষে ৬০ সাবেক সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবন ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে এই ঘটনা ঘটেবিক্ষোভটি আয়োজন করেছিল অভিজ্ঞ সেনাসদস্যদের কয়েকটি সংগঠন। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী সাবেক সেনাও ছিলেন। মোট অন্তত ৬২ জনকে আটক করেছে ক্যাপিটাল পুলিশ।বিক্ষোভকারীরা ভবনের রোটুন্ডায় জড়ো হয়ে হাতে লাল টিউলিপ ফুল নিয়ে অবস্থান নেন। তারা জানান, মার্কিন হামলায় নিহত ইরানি নাগরিকদের স্মরণে এই ফুল ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তারা ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করো’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তারা জাতীয় পতাকা ভাঁজ করার একটি আনুষ্ঠানিকতা পালন করছেন, যা নিহত মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা হিসেবে করা হয়।দীর্ঘ সময় অবস্থানের পর পুলিশ তাদের হাত জিপ-টাই দিয়ে বেঁধে ভবন থেকে সরিয়ে নেয়। ঘটনাটি যুক্তরাষ্ট্রে চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে সাবেক সেনা ও সাধারণ মানুষের মধ্যে বাড়তে থাকা অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।