বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল জাপান

অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল জাপান

অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল জাপান

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন ধরে অনুসৃত শান্তিবাদী নীতি থেকে সরে এসে প্রাণঘাতী অস্ত্র রপ্তানির ওপর থাকা পুরোনো নিষেধাজ্ঞা শিথিল করেছে জাপান। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন মন্ত্রিসভা এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।এর ফলে এখন থেকে যুদ্ধবিমানসহ বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র বিদেশে বিক্রির সুযোগ তৈরি হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাকাইচি জানান, নতুন নীতির অধীনে প্রতিরক্ষা সরঞ্জাম স্থানান্তর এখন নীতিগতভাবে সম্ভব হবে। 

তবে কোন কোন অস্ত্র রপ্তানি করা হবে, তা তিনি স্পষ্ট করেননি। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

জাপানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজসহ বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকতে পারে। একই সঙ্গে অস্ত্র কেনা দেশগুলোকে জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে সেগুলো ব্যবহারের প্রতিশ্রুতি দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সরকারি সূত্র অনুযায়ী, অন্তত ১৭টি দেশ এই নীতির আওতায় জাপানের অস্ত্র কিনতে পারবে এবং ভবিষ্যতে চুক্তি বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়তে পারে।এর আগে ১৯৬৭ সালের নীতি অনুযায়ী জাপান কেবল অ-প্রাণঘাতী সামরিক সরঞ্জাম রপ্তানি করতে পারত। যদিও নতুন নীতিতেও সংঘাতপূর্ণ অঞ্চলে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকবে, তবে বিশেষ পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার স্বার্থে ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

এদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তির আওতায় জাপানি কোম্পানি মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ প্রায় ৭ বিলিয়ন ডলারের চুক্তিতে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ নির্মাণ করছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তাকাইচির ইয়াসুকুনি শ্রাইনে ধর্মীয় উৎসর্গ পাঠানো নিয়েও আলোচনা চলছে। এই মন্দিরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণ করা হলেও সেখানে যুদ্ধাপরাধীদের নামও রয়েছে, যা চীন ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের কাছে দীর্ঘদিন ধরেই স্পর্শকাতর বিষয়।