সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচন আয়োজনে নাগরিকদের মধ্যে শঙ্কা আছে: দেবপ্রিয় ভট্টাচার্য

নির্বাচন আয়োজনে নাগরিকদের মধ্যে শঙ্কা আছে: দেবপ্রিয় ভট্টাচার্য

নির্বাচন আয়োজনে নাগরিকদের মধ্যে শঙ্কা আছে: দেবপ্রিয় ভট্টাচার্য

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নির্বাচন আয়োজনে নাগরিকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সরকার ও নির্বাচন কমিশনের প্রতি তিনি এই শঙ্কা দূর করে আস্থা সৃষ্টির আহ্বান জানান।বৃহস্পতিবার (২০ নভেম্বর) খুলনায় নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত প্রাক-নির্বাচনি আঞ্চলিক পরামর্শ সভা শেষে তিনি এসব কথা বলেন।


চট্টগ্রাম বন্দর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অর্থনৈতিক সংস্কার একটি বড় বিষয়। আমাদের বন্দর ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে। হয়তো বৈদেশিক বিনিয়োগ দরকার পড়বে। কিন্তু সঠিক সংস্কার যদি বেঠিক পদ্ধতিতে হয়, তাহলে সেই সংস্থা ফল দেয় না। বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে যে দ্রুততা ও অস্বচ্ছতা দেখা গেল, এর ফলে আমরা সুফল থেকে বঞ্চিত হব।’
 
সভায় নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, ‘আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে নাগরিক ইশতেহার তৈরির কাজ চলছে। নাগরিকদের কণ্ঠস্বর নেতাদের কাছে পৌঁছে দিতে হবে। শুধু ইশতেহারে সংযুক্ত হলেই হয় না, বাস্তবায়নের জন্য সবার দায়িত্বশীলতা জরুরি।’