বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলায় মেঘনা নদী থেকে ৪ হাজার লিটার পেট্রোল জব্দ

ভোলায় মেঘনা নদী থেকে ৪ হাজার লিটার পেট্রোল জব্দ

ভোলায় মেঘনা নদী থেকে ৪ হাজার লিটার পেট্রোল  জব্দ

ভোলায় মেঘনা নদী থেকে ৪ হাজার লিটার পেট্রোল  জব্দ

মোঃ জেনিদ, ভোলা জেলা প্রতিনিধি


বিস্তারিত: 
ভোলার দৌলতখানে উপজেলায়  অবৈধ পরিবহনকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ৪ হাজার লিটার পেট্রোল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিন জোন।

সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ওই তেল জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়। এসময় একটি ট্রলার তল্লাশি করে ৪ হাজার ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৯৪ হাজার টাকা। তবে এসময় কাউকে আটক করা যায়নি। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

কোস্টগার্ড আরও জানায়, জব্দকৃত তেলের বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।