রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে র‌্যাব-১ এর বিশেষ অভিযানে ২৫ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

শ্রীপুরে র‌্যাব-১ এর বিশেষ অভিযানে ২৫ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

শ্রীপুরে র‌্যাব-১ এর বিশেষ অভিযানে ২৫ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার


শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় তৈরি বিদেশি মদের ২৫ বোতলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের একটি আভিযানিক দল। বুধবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের লিরা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,মাওনা চকপাড়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে বিদেশি মদের বড় একটি চালান শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে আসছে। পরে র‌্যাব-১ এর দল সেখানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে।
অভিযানে শাহাদাত হোসেন শান্ত (২৩) নামে এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ বোতল ভারতীয় তৈরি বিদেশি মদ (মোট ১৮.৭৫ লিটার), একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জিজ্ঞাসাবাদে শাহাদাত জানান, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ সংগ্রহ করে গাজীপুরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। তিনি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণী ২৪(খ)/৩৮ ধারার অপরাধের সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।