শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, সুজানগরে উত্তেজনা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, সুজানগরে উত্তেজনা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, সুজানগরে উত্তেজনা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, সুজানগরে উত্তেজনা

পাবনার সুজানগর উপজেলার বনকোলা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বনকোলা গ্রামের বাসিন্দা রিক্তা খাতুনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও নগদ অর্থ লুটপাট করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ বিষয়ে রিক্তা খাতুন বাদী হয়ে সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে রাব্বী, মোস্তফা, আব্দুল্লাহসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে অভিযুক্ত পক্ষের সঙ্গে সংশ্লিষ্ট রিফাতুল ইসলাম দাবি করেন, ওই বাড়িটি মাদক ব্যবসায়ীদের আড্ডাখানা হিসেবে ব্যবহৃত হতো। এলাকার যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালানো হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা নাইম খোন্দকার জানান, মাদক বিক্রির সময় ধরা পড়ার পর কিছু মাদকদ্রব্য পুড়িয়ে ফেলা হয়। এ সময় আব্দুল্লাহ মাদক ধরার কারণে তাকে মারধর করা হয় এবং শুভ নামে এক ব্যক্তির হাত ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে প্রতিশোধ নিতে কয়েকজন ওই বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন তিনি। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, নিজেদের ঘর ভেঙে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।

আরেক স্থানীয় আশিকুর রহমান বলেন, শুভ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। তিনি দাবি করেন, বনকোলা স্কুলের পেছনের এলাকায় নিয়মিত মাদক কার্যক্রম চলে এবং বিষয়টি খোঁজ নিলে সত্যতা পাওয়া যাবে।

এ বিষয়ে সুজানগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এস এন জামান হাশেমী, সুজানগর উপজেলা প্রতিনিধি