শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপা সরকারি কলেজের দেয়ালে গুপ্ত রাজনীতি চলবে না' লেখা নিয়ে চাঞ্চল্যে

গলাচিপা সরকারি কলেজের দেয়ালে গুপ্ত রাজনীতি চলবে না' লেখা নিয়ে চাঞ্চল্যে

গলাচিপা সরকারি কলেজের দেয়ালে গুপ্ত রাজনীতি চলবে না' লেখা নিয়ে চাঞ্চল্যে

 রাকিবুল হাসান, গলাচিপা

গলাচিপা সরকারি কলেজের দেয়ালে 'হাদি ব্যবসা নিপাত যাক, ওসমান হাদি বিচার পাক, গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না।' সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়াল লিখনের ছবিটি ছড়িয়ে পড়ে। এর পর থেকে এ বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়,  গলাচিপা সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক  নিশাত আহম্মেদ তার ফেইজবুক আইডিতে পোস্ট করেন। এসময়  আরো উপস্থিত ছিলেন সরকারি কলেজ শাখার সহসভাপতি জিএম সফিক।
এ বিষয় সংবাদকর্মীদের গলাচিপা সরকারি কলেজের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক  নিশাত বলেন, 'বাংদেশে রাজনীতি সবাই ওপেনে করুক। ছাত্র অধিকার,  চরমোনাইর সবাইকে চিনে। কিন্তু ছাত্র শিবিরের দু এক জনকে  চিনে। কিন্তু আর কাউকে চিনে না। আমরা চাচ্ছি সবাই ওপেনে রাজনীতি করুক। গুপ্ত রাজনীতি বন্ধ হোক।'
গলাচিপা সরকারি কলেজ শখার ছাত্র দলের সহ সভাপতি জিএম সফিকুল ইসলাম জানান, 'গুপ্ত রাজনীতি  ক্যাম্পাসে চলবে না। প্রকাশ্যে আসতে হবে। সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে ঢুকে  গুপ্তভাবে কাজ করব এটা হতে পারে না। যার যার রাজনৈতিক পরিচয় দিতে হবে।'
এ বিষয়ে গলাচিপা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি কাজী খায়রুল হাসান বলেন, আমাদের যে গুপ্ত লেখছে, ছাত্র শিবির মানে পাকিস্তানি, এটা ছাত্রদলের অপরাজনীতির একটা দৃষ্টান্ত। গলাচিপায় এতোদিন পর্যন্ত ছাত্রদলের অবস্থান ছিল না। অবস্থান প্রমাণ করতে এগুলো করতেছে। ' এর আগে ছাত্র শিবিরের উপজেলা সভাপতি কাজী খাইরুল হাসান তার ফেইজবুকে ছাত্রদলের ভিডিওটি শেয়ার দিয়ে লেখেন-'গলাচিপা সরকারি কলেজে প্রতিহিংসার রাজনীতির সূচনা করলো ছাত্রদল। আদু ভাইদের অপপ্রচারের বিরুদ্ধে বহু আগেই বলে গিয়েছে, আল্লামা সাঈদী।'

এ প্রসঙ্গে গলাচিপা থানা অফিস ইন চার্জ মো জিল্লুর রহমান বলেন,  এখনই বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। ঘটনাস্থলে আমি পুলিশ পাঠাচ্ছি। তদন্ত করে বিস্তারিত জানাবো।#