শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়ায় ১৬ শত লিটার অবৈধ ডিজেল উদ্বার, আটক এক

হাতিয়ায় ১৬ শত লিটার অবৈধ ডিজেল উদ্বার, আটক এক

হাতিয়ায় ১৬ শত লিটার অবৈধ ডিজেল উদ্বার, আটক এক

হানিফ উদ্দিন সাকিব 
হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে ১৬ শত লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে যৌথবাহিনী। তেল মজুত এর সাথে জড়িত থাকায় এসময় ফারুক নামে একজনকে আটক করা হয়।  বুধবার সকালে  জব্দ করা তেল হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

আটক মো: মফিজ উদ্দিন ফারুক উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের ইয়াহিয়া মাস্টারের ছেলে।

এর আগে  মঙ্গলবার গভীর  রাতে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযান চালায় তমরদ্দি বাজারে। তাতে বাজারের উত্তর পাশে একটি মটর পাটস এর দোকান থেকে  ৮ ড্রাম (১৬ শত লিটার) তেল জব্দ করা হয়। পরে ফারুক এসে এসব তেলের মালিক সে বলে জানায়। এসব তেল সে জাহাজে ব্যবহারের জন্য এনেছে বলে জানায়।

পরে অবৈধ মজুত করা এসব তেল জব্দ করা হয়। অবৈধ মজুতরে অপরাধে ফারুককে আটক করা হয়।

ফারুকের ভাই মেজবাহ উদ্দিন শামীম অভিযোগ করে বলেন, আমাদের বাল্কহেডের জন্য বৈধভাবে তেলগুলো নেওয়া হয়েছিল।
প্রয়োজনীয় সব কাগজপত্র থাকা সত্ত্বেও তেলগুলো জব্দ করা হয়েছে। এটি আমাদের ওপর এক ধরনের জুলুম।

এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত  কর্মকর্তা কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে এসব তেল জব্দ করা হয়। তেলের মালিক ফারুক আটক করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।